শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

এবার ভারতের পোশাক খাতে করোনার ধাক্কা

অনলাইন নিউজ পোর্টাল • 30 মে 2021, 05:59 বিকাল • 51 বার পঠিত
এবার ভারতের পোশাক খাতে করোনার ধাক্কা

মহামারি করোনাভাইরাস আর লকডাউনের কারণে ভারতে গার্মেন্টস কারখানাগুলোর রফতানি চুক্তি বাতিল হচ্ছে। মহামারিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে দিল্লী, মুম্বাই, কলকাতার হাজার হাজার গার্মেন্টস কারখানা। ক্রয়াদেশ বাতিল হচ্ছে, লোকসানের মুখে পড়েছে পুরো শিল্প।

গার্মেন্টস কারখানাগুলো ভারতে সরাসরি লাখ লাখ মানুষের কর্মসংস্থানের নির্ভরতার জায়গা। দেশের তৈরি পোশাক খাত ধীরে ধীরে গড়ে ওঠে জায়গা করে নিয়েছিলো সারাবিশ্বে। কিন্তু করোনার ছোবলে পুরোটাই বিপর্যয়ের মুখে পড়েছে এ খাত। 

ব্যস্ত এ কারখানাগুলো থেকে যুক্তরাষ্ট্র, ইউরোপ, কানাডার বড় বড় ফ্যাশন হাউজে পোশাক রফতানি হওয়ার কথা থাকলেও এখন সেখানে শুধুই স্থবিরতা। একদিকে কর্মী সংকট, অন্যদিকে অর্ডার বাতিল। সব মিলিয়ে লুধিয়ানা শহরের গার্মেন্টস কারখানাগুলো উৎপাদন প্রায় অর্ধেকে নামিয়ে এনেছে।