শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

এবার অনিয়মের অভিযোগ সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে

অনলাইন নিউজ পোর্টাল • 20 জুলাই 2020, 10:23 দুপুর • 107 বার পঠিত
এবার অনিয়মের অভিযোগ সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে

অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে রাজধানীর সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে র‍্যাব। এ অভিযানে অসহযোগিতা করায় প্রতিষ্ঠানটির সহকারী পরিচালককে হেফাজতে নিয়েছে র‌্যাব। রবিবার বিকেল ৩টার দিকে রাজধানীর গুলশান-২ এ অবস্থিত করোনা ডেডিকেটেড হাসপাতালটিতে অভিযান শুরু করা হয়। 

র‌্যাবের একটি সূত্র জানিয়েছে, করোনার র‌্যাপিড কিট টেস্ট, অ্যান্টিবডি নিয়ে বেশকিছু অভিযোগ খতিয়ে দেখতে হাসপাতালটিতে অভিযান পরিচালনা করা হচ্ছে।

কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় যুক্ত বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে অন্যতম ৫০০ শয্যার সাহাবদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল। সম্প্রতি হাসপাতালটির বিরুদ্ধে বেশকিছু অনিয়মের অভিযোগ ওঠে।