শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

এবার কোরবানি নিয়ে জনমনে উৎকণ্ঠা

অনলাইন নিউজ পোর্টাল • 06 জুলাই 2021, 09:59 সকাল • 247 বার পঠিত
এবার কোরবানি নিয়ে জনমনে উৎকণ্ঠা

লকডাউনে কুরবানী নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন খামার মালিক এবং পশু ব্যবসায়ীরা। খামারিরা আশা করেছিলেন, ভালো দামে পশু বিক্রি করে আসন্ন কুরবানি ঈদে গত বছরের ক্ষতি পুষিয়ে নিবেন। খামারিরা সারা বছর খামারে পরিশ্রম ও বিপুল অর্থ বিনিয়োগের পর এখন গবাদিপশু হাটে ওঠানো ও বিক্রি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।

পশুর বাজার ও দাম নিয়েও শঙ্কায় রয়েছেন তারা। অপরদিকে, করোনা সংক্রমনের হার বৃদ্ধি হওয়ায় কুরবানির পশুর হাট নিয়ে জনমনে বেড়েছে উৎকণ্ঠা।এ পরিস্থিতিতে বিকল্প ব্যবস্থা হিসেবে রাজধানী সহ সারাদেশে চালু হয়েছে অনলাইনে কুরবানির হাট।

ইন্টারনেটে ই–কমার্সের মাধ্যমে শুধু যে গরু বা ছাগল বিক্রি হচ্ছে তা নয়, অনেক প্রতিষ্ঠান পশু কোরবানি করে মাংস বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করছে। এছাড়া রয়েছে সরাসরি নিজের পশুটি কুরবানী অনলাইনে লাইভ দেখার ব্যবস্থা। 

অন্যদিকে, অনলাইনে গরু কিনে কেউ ঠকবেন না বলে ব্যবসায়ীরা আশ্বস্ত করলেও ছবি বা ভিডিওতে পশু দেখে বিচার করাটা এতদিনের অভ্যাস থেকে ভিন্ন বলে দাম নিয়ে ক্রেতাদের মধ্যে সংকট কাজ করছে।