শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
শিক্ষা

দুই শিফটে হবে এসএসসি পরীক্ষা, ৩০ দিনের মধ্যে ফল

অনলাইন নিউজ পোর্টাল • 13 নভেম্বর 2021, 06:02 বিকাল • 378 বার পঠিত
দুই শিফটে হবে এসএসসি পরীক্ষা, ৩০ দিনের মধ্যে ফল

সারাদেশে আগামীকাল(১৪ নভেম্বর) থেকে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা।  এ পরীক্ষা অনুষ্ঠিত  হবে সকাল-বিকাল দুই শিফটে। পরীক্ষা শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে।

এদিকে মন্ত্রণালয় জানিয়েছে, স্বাস্থ্যবিধি ঠিক রাখতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের একই সময়ে পরীক্ষা না নিয়ে ভিন্ন ভিন্ন সময়ে অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় ও নম্বর কমিয়ে আনা হয়েছে।
১৪ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত  সাধারণ বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা হবে। এছাড়া মাদরাসা ও ভোকেশনালের পরীক্ষা হবে ১৪ থেকে ২১ নভেম্বর।

তবে পরীক্ষা সংক্রান্ত নির্দেশনায় বলা আছে, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড তাদের নির্ধারিত কেন্দ্রগুলোর সঙ্গে সার্বক্ষণিক অনলাইনে যোগাযোগ রক্ষা এবং তথ্য আদান প্রদান করবে।

অন্যথায় আরো জানা যায় ,২০২১ সালের শিক্ষার্থীদের এই পরীক্ষায় অংশ নেবে মোট ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন।এরমধ্যে এসএসসিতে ১৮ লাখ ৯৯৮ জন, দাখিলে তিন লাখ এক হাজার ৮৮৭ জন এবং ভোকেশনালে এক লাখ ২৪ হাজার ২২৮ জন পরীক্ষার্থী অংশ নেবে।