শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ডিএমপির অভিযানে এক দিনে গ্রেপ্তার ৫৬৪

মোহাম্মদ খাইরুল আমিন • 18 সেপ্টেম্বর 2026, 08:08 সকাল • 52 বার পঠিত
ডিএমপির অভিযানে এক দিনে গ্রেপ্তার ৫৬৪

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ৫৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে ৫৮টি মামলা হয়েছে।

এ সময় গাঁজা, ইয়াবাসহ মোবাইল ফোন ও স্বর্ণালঙ্কারও উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত এই অভিযান চালিয়েছে পুলিশ।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মো. আকতার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে শুক্রবার এ তথ্য দেওয়া হয়েছে।

তাতে বলা হয়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ২৬ জন, লালবাগে ৪০, ওয়ারীতে ৭৯, মতিঝিলে ৭৭, তেজগাঁওয়ে ১১৪, মিরপুরে ১৫৩, গুলশানে ৩৬, উত্তরা বিভাগে ৩৫ এবং গোয়েন্দা বিভাগে চারজন রয়েছেন।

অভিযানে ২ হাজার ১৯৪টি ইয়াবা, ৩ কেজি ৭১৫ গ্রাম গাঁজা, ৬২ গ্রাম হেরোইন, ছয়টি মোবাইল ফোন, সাত জোড়া চোরাই জুতা, ২০০ দশমিক ১৫ গ্রাম স্বর্ণালংকার এবং ১ হাজার রঙিন কাগজ উদ্ধার করা করেছে পুলিশ।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান চালানো হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।