শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ডিএমপির অভিযানে ১৮জন গ্রেফতার

অনলাইন নিউজ পোর্টাল • 28 মার্চ 2021, 01:02 দুপুর • 231 বার পঠিত
ডিএমপির অভিযানে ১৮জন গ্রেফতার

 রাজধানীর বিভিন্নমোহল্লা মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের দায়ে ১৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের  থেকে ২০৪ গ্রাম ৩১০ পুরিয়া হেরোইন, ১৭৫ গ্রাম গাঁজা ও ২,৯১০ পিস ইয়াবা জব্দ করা হয়।
শনিবার সকাল ছয়টা থেকে রবিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬ টি মামলা হয়েছে।