ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে আরো ৩ ডেঙ্গু রোগী হাসপাতালে
মোহাম্মদ খাইরুল আমিন
•
11 জানুয়ারী 2022, 07:44 বিকাল
•
289 বার পঠিত
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ৩ জন রোগী ভর্তি হয়েছে দেশের বিভিন্ন হাসপাতালে। তবে জানা যায় এর মধ্যে রাজধানী ঢাকায় ৩ জন এবং অন্যান্য বিভাগে নতুন কোনো ডেঙ্গু রোগী ভর্তি হয়নি।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কনট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগী ৪৩ জন।
ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ভর্তি রোগী ২৭ জন। অন্যান্য বিভাগে ভর্তি রোগীর সংখ্যা ১৬ জন।
অন্যথায় ,গত ১ জানুয়ারি থেকে আজ ১১ জানুয়ারি পর্যন্ত মোট ভর্তি রোগী ৭৭ জন। একই সময়ে চিকিৎসা শেষে মোট ছাড়া পেয়েছেন ৩৪ জন।