শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ঢাকাসহ ৪ বিভাগে বৃষ্টি হওয়ার সম্ভাবনা

মোহাম্মদ খাইরুল আমিন • 02 ফেব্রুয়ারি 2022, 09:28 সকাল • 231 বার পঠিত
ঢাকাসহ ৪ বিভাগে বৃষ্টি হওয়ার সম্ভাবনা

দেশের বেশির ভাগ এলাকার আকাশে মেঘ এসে জড়ো হয়েছে। দেশের উপকূলীয় জেলাগুলোতে মেঘের পরিমাণ আরো বেশি। মেঘের এই বিস্তার শীতের ঠান্ডা বাতাসকে আটকে দিচ্ছে।

মঙ্গলবার ১ ফেব্রুয়ারী ২০২২, দেশের বেশিরভাগ এলাকার তাপমাত্রা বেড়েছে। কমেছে শীতের অনুভূতি।

পূর্বাভাস বলছে, বুধবারের মধ্যে দেশের বেশিরভাগ এলাকায় মেঘ আর কুয়াশা বাড়তে পারে। খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার ১ ফেব্রুয়ারী ২০২২, দেশের বেশিরভাগ এলাকা থেকে শৈত্যপ্রবাহ সরে গেছে। শুধু রংপুর বিভাগ, নওগাঁ ও মৌলভীবাজার জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে গেছে। বুধবার এসব এলাকা থেকেও শৈত্যপ্রবাহ সরে যেতে পারে।

দেশের দক্ষিণাঞ্চলের বেশির ভাগ এলাকায় দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। অন্যান্য স্থানে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরে বরাতে বলা হয়েছে, আগামী দুইদিন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টিপাত খুব অল্প সময়ের জন্য সামান্য পরিমাণে হতে পারে।