ঢাকা : নকল নেপ্রোক্সেন প্লাস ট্যাবলেটসহ দোকানি আটক
মোহাম্মদ খাইরুল আমিন
•
25 মে 2022, 08:19 সকাল
•
996 বার পঠিত
রাজধানীর বংশাল থানাধীন মিটফোর্ড এলাকায় ২৩ হাজার ৮৫০ পিস নকল নেপ্রোক্সেন প্লাস ট্যাবলেটসহ এক দোকানিকে আটক করেছে ডিএমপি'র গোয়েন্দা (ডিবি) লালবাগ বিভাগ। গ্রেপ্তার দোকানির নাম নাজিমুল ইসলাম।
তবে জানা যায় তিনি ইসলাম ড্রাগস প্রতিষ্ঠানের মালিক। এর আগে (২৩ মে) রাতে মিটফোর্ড এলাকার দোকান থেকে গ্রেফতার হন তিনি।
ডিবি বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. সাইফুল আলম মুজাহিদ বলেন, মিটফোর্ডের ভাণ্ডরি মেডিসিন মার্কেটের ইসলাম ড্রাগসের গোডাউনে নকল ওষুধ মজুদ আছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ইসলাম ড্রাগসের মালিক নাজিমুলকে গ্রেপ্তার করা হয়।
এদিকে পরে গোডাউন তল্লাশি করে ২৩ হাজার ৮৫০ পিস নকল নেপ্রোক্সেন প্লাস ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার নাজিমুলকে বংশাল থানায় দায়ের করা মামলায় আদালতে পাঠানো হয়েছে।