ঢাকা-১৭ আসনের ভোটগ্রহণ শেষ, চলছে ভোট গণনা
onp24
•
17 জুলাই 2023, 05:48 বিকাল
•
350 বার পঠিত
ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে শেষে হয়েছে ভোটগ্রহণ। এখন শুরু হয়েছে ভোট গণনা। আজ (সোমবার) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ।
ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন। এদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ৭১ হাজার ৬২৫ জন ও নারী ভোটারের সংখ্যা ১ লাখ ৫৩ হাজার ৫৮০ জন।
পুলিশ, এপিবিএন ও ব্যাটালিয়ন আনসারের ১৫টি টিম, র্যাবের ৬টি টিম ও ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করার জন্য ভোটের মাঠে তৎপর ছিলেন ২৫ জন নির্বাহী ও ৫ জন বিচারিক ম্যাজিস্ট্রেট।
ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনসহ স্থানীয় সরকার নির্বাচনের ৭৮টি এলাকার ভোটগ্রহণের পরিস্থিতি নির্বাচন কমিশন (ইসি) সরাসরি সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করছে।