দেশে শাওয়ালের চাঁদ দেখা গেছে
মোহাম্মদ খাইরুল আমিন
•
02 মে 2022, 07:39 বিকাল
•
977 বার পঠিত
আজ সোমবার দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল মঙ্গলবার তাই সারাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।
রোববার দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই এবারের রমজান মাস হয়েছে ৩০ দিনের। এই দেশের মুসলমানরা আজ ৩০টি রোজ পূর্ণ করেছেন।
আজ সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সেখানে আগামিকাল পবিত্র ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেওয়া হয়।
আগের দিনও জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসেছিল।
সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশের একদিন আগে রোজা শুরু হয়। এবার এই দেশগুলোতেও ৩০টি রোজা পালিত হয়েছে। আজ সোমবার ওই দেশগুলোতে ঈদুল ফিতর পালন করা হয়েছে।
সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে বাংলাদেশেরও কয়েকটি জেলার কিছু এলাকায় আজ ঈদুল ফিতর পালিত হয়েছে।