দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে কারো মৃত্যু হয়নি,আক্রান্ত ৩৫
মোহাম্মদ খাইরুল আমিন
•
19 মে 2022, 08:13 রাত
•
230 বার পঠিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে কারো মৃত্যু হয়নি। তবে ৩৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ১৩৮ জনে।
মোট মারা যাওয়ার সংখ্যা ২৯ হাজার ১২৭ জন অপরিবর্তিত থাকল।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২১৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৩৫৪ জন।
এদিকে ২৪ ঘণ্টায় ৫ হাজার ৭৭২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫ হাজার ৮৬৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৬০ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৮৮ শতাংশ।