দেশে একদিনে করোনায় মৃত্যু কমেছে
অনলাইন নিউজ পোর্টাল
•
17 সেপ্টেম্বর 2021, 06:00 বিকাল
•
280 বার পঠিত
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ১৪৭ জনে। একই সময়ে ১ হাজার ৯০৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৪০ হাজার ১১০ জন।
শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতর জানায়, বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৫১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ১০৯ জনে। একই সময়ে ১ হাজার ৮৬২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৩৮ হাজার ২০৩ জন।