দেশে একদিনে করোনায় আক্রান্ত হয়ে আরো ১২ জনের মৃত্যু
অনলাইন নিউজ পোর্টাল
•
07 অক্টোবর 2021, 06:25 বিকাল
•
289 বার পঠিত
দেশে একদিনে করোনায় আক্রান্ত হয়ে আরো ১২ জনের মৃত্যু হয়েছে। যা গত সাড়ে ছয় মাসে সর্বনিম্ন মৃত্যুর রেকর্ড। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৬৪৭ জনে।
বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, একদিনে নতুন করে ৬৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬০ হাজার ৮১৮ জনের।
এর আগে, মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২১ জনের মৃত্যু হয়। একই সময়ে নতুন করে ৭০৩ জনের করোনা শনাক্ত হয়েছে।