দেশে একদিনে করোনায় ৭০ জনের মৃত্যু, শনাক্ত ২৪৩০ জন
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২৬ হাজার ৫৬৩ জনের।
নতুন করে শনাক্ত হয়েছেন ২ হাজার ৪৩০ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ১৪ হাজার ৪৫৬ জন। মৃত ৭০ জনের মধ্যে পুরুষ ৪০ জন ও ৩০ জন নারী।
রোববার (৫ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাছিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে শনিবার স্বাস্থ্য অধিদফতর জানায়, এর আগের গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৬১ জনের মৃত্যু হয়। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ায় ২৬ হাজার ৪৯৩ জনে। একই সময়ে নতুন করে করোনায় শনাক্ত হন ১ হাজার ৭৪৩ জন। এ নিয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ায় ১৫ লাখ ১২ হাজার ২৬ জনে।
উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর ১৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত একজনের মৃত্যু হয়।