দেশে ডেঙ্গু জ্বরে আরো ২ জনের মৃত্যু, ১৮৯ জন নতুন রোগী ভর্তি
অনলাইন নিউজ পোর্টাল
•
23 অক্টোবর 2021, 06:19 বিকাল
•
280 বার পঠিত
দেশে একদিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে আরো দুইজনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন হাসপাতালে আরো ১৮৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ১৮৯ জন। এর মধ্যে ঢাকাতে ১৫৫ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৩৪ জন।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে সর্বমোট ৮৩৮ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি-বেসরকারি হাসপাতালে ৬৬৯ জন ও অন্যান্য বিভাগে বর্তমানে ১৬৯ জন রোগী ভর্তি রয়েছেন।