শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

দেশে বুস্টার ডোজ পেলেন ১ কোটি ৪৩ লাখ মানুষ

মোহাম্মদ খাইরুল আমিন • 23 মে 2022, 09:45 সকাল • 612 বার পঠিত
দেশে বুস্টার ডোজ পেলেন ১ কোটি ৪৩ লাখ মানুষ

দেশেজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে এখন পর্যন্ত টিকার বুস্টার ডোজ পেয়েছেন প্রায় এক কোটি ৪৩ লাখ মানুষ। এর মধ্যে গত রোববার সারাদেশে বুস্টার ডোজ পেয়েছেন এক লাখ ২৮ হাজার ৮২২ জন।

এদিকে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনার টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায় ,দেশে ভ্যাকসিনেশন কার্যক্রমের শুরু থেকে এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ১২ কোটি ৮৭ লাখ ১৫ হাজার ৭০১ জন। এছাড়া দুই ডোজ টিকার আওতায় এসেছেন ১১ কোটি ৭২ লাখ ২৭ হাজার ৭৪ জন মানুষ। আর বুস্টার ডোজ নিয়েছেন এক কোটি ৪২ লাখ ৯৭ হাজার ৭৭৪ জন।

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (রোববার) প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ৭ হাজার ৫৬৯ জনকে, দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৬১ হাজার ৬৪ জনকে। এছাড়া এ সময়ে বুস্টার ডোজ দেওয়া হয়েছে এক লাখ ২৮ হাজার ৮২২ জনকে। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা।

 গত ২৭ জানুয়ারি দেশে করোনা টিকার নিবন্ধন শুরু হয়। ৭ ফেব্রুয়ারি থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়। ১৮ বছর বয়সী যেকোনো মানুষ এখন টিকা নিতে পারছেন।