শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

দীর্ঘ ১৭ মাস পর খুলল দারুল উলুম দেওবন্দ

অনলাইন নিউজ পোর্টাল • 02 সেপ্টেম্বর 2021, 10:21 দুপুর • 1,452 বার পঠিত
দীর্ঘ ১৭ মাস পর খুলল দারুল উলুম দেওবন্দ

প্রাণঘাতী বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে অধিকাংশ দেশের শিক্ষা কার্যক্রম। মহামারীতে ব্যাপক ক্ষতিগ্রস্ত অনেক দেশ যদিও এরই মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়েছে কিন্তু দক্ষিণ এশিয়ায় বন্ধের ধারা এখনো অব্যহত রয়েছে। এতে করে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দ্বীনি প্রতিষ্ঠানের শিক্ষাথ্রীরা। তবে একটি সংবাদ জ্ঞান সন্ধিৎসু, গবেষক তালেবে  ইলমদের মনমুকুরে প্রশান্তির সুবাতাস বইয়ে দিল। তা হল, ফের শিক্ষা কার্যক্রম শুরু হল স্বপ্নের শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দে। দীর্ঘ ১৭ মাস বন্ধ থাকার পর দারুল উলুম দেওবন্দে ফের শিক্ষা কার্যক্রম চালু করেছে কর্তৃপক্ষ। খবর উর্দু গণমাধ্যম আসরে হাজির।

গতকাল থেকে (১ সেপ্টেম্বর) সম্পূর্ণ ভিন্ন পরিবেশে আনুষ্ঠানিকভাবে শিক্ষাদান প্রক্রিয়া শুরু করেছে মাদরাসাটি। সরকারের নির্দেশনা অনুযায়ী, গতকাল থেকে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা প্রক্রিয়া শুরু হয়েছে। যদিও করোনার তৃতীয় তরঙ্গের সম্ভাবনা এখনই উড়িয়ে দেওয়া যায় না, তাই খুব সাবধানে শিক্ষা কার্যক্রম শুরু করা হচ্ছে ভারতে।

দারুল উলূম দেওবন্দ আবারও শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছে। আজ (১ সেপ্টেম্বর) থেকে সরকারি নির্দেশিকা এবং কোভিড প্রোটোকলের অধীনে প্রতিষ্ঠানে শিক্ষা শুরু হচ্ছে, ঘোষণা অনুযায়ী, নতুন শিক্ষার্থীদের এই বছর ভর্তি করা হবে। ইনস্টিটিউটের সকল পুরনো শিক্ষার্থীদের ভর্তি ফর্ম পূরণ করা হয়েছে ৩১ আগস্টের আগেই।

দারুল উলূম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসিম নোমানী বলেন, সরকারী বা স্বাস্থ্য দপ্তরের নির্দেশনা অনুযায়ী সকল পুরনো শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং আজ থেকে ইনস্টিটিউটে শিক্ষা কার্যক্রম পুরোদমে শুরু হচ্ছে। স্বাস্থ্যবিধির সবকিছুই মানা হচ্ছে সেই ক্ষেত্রে।
তিনি বলেন, দারুল উলুম দেওবন্দের শিক্ষার্থীদের স্বাস্থ্যের ব্যাপারে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে ভবিষ্যতে যে নির্দেশিকাগুলি আসবে তা অনুসরণ করা হবে।