দাউ দাউ করে জ্বলছে অ্যামাজন জঙ্গল
আবারো দাউ দাউ করে জ্বলছে অ্যামাজন জঙ্গল। আধুনিক অগ্নি নির্বাপন সরঞ্জাম এবং দমকল বাহিনীর শতাধিক সদস্য দিন-রাত চেষ্টা চালাচ্ছে এই দাবানলকে নিয়ন্ত্রণে আনতে। কিন্তু কিছুতেই আগুনকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলে জানিয়েছে ব্রাজিল সরকার।
এদিকে, ব্রাজিলে শুষ্ক আবহাওয়া মাত্র শুরু হয়েছে। আর দাবানল যদি এখনই নিয়ন্ত্রণ করা না যায় তাহলে এর পরিস্থিতি ভয়াবহ হতে পারে। আর এতে বিশ্বের চিরহরিৎ বনের পাশাপাশি বহু বন্য প্রাণী হারিয়ে যাবে।
তবে তাপমাত্রা আর বায়ু প্রবাহের দিক অনুকূলে না থাকায় আগুন কমার কোন সম্ভাবনা নেই। চলতি মাসের মাত্র প্রথম দশদিনেই নতুন করে অ্যামাজন বনের প্রায় ১০ হাজারটি নতুন জায়গায় দাবানল জ্বলতে দেখা যায়।
দেশটির একটি সরকারি হিসাবে জানা যায়, গত বছরের জুলাইয়ের তুলনায় এ বছর আগুন বেড়েছে ২৮ শতাংশ বেশি। এতে আবারো গত বছরের আগস্ট সেপ্টেম্বরের মতো ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।