রবিবার, ০১ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ডা. মুরাদ হাসানকে জামালপুর জেলা আওয়ামী লীগ থেকে বহিষ্কার

অনলাইন নিউজ পোর্টাল • 07 ডিসেম্বর 2021, 06:21 বিকাল • 292 বার পঠিত
ডা. মুরাদ হাসানকে জামালপুর জেলা আওয়ামী লীগ থেকে বহিষ্কার

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়া ডা. মো. মুরাদ হাসানকে জামালপুর জেলা আওয়ামী লীগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

পদত্যাগের পর তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নিতে মঙ্গলবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জরুরি বৈঠকে বসেন নেতারা। সভা শেষে মুরাদ হাসানকে অব্যাহতির কথা জানান জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ।

ডা. মুরাদ হাসান জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ছিলেন। তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়ে কেন্দ্রে বহিষ্কারের সুপারিশ করার কথাও জানিয়েছেন জেলা আওয়ামী লীগের নেতারা।