চট্টগ্রামে করোনায় মৃত্যু ১, শনাক্ত ২০
অনলাইন নিউজ পোর্টাল
•
28 অক্টোবর 2021, 08:47 সকাল
•
258 বার পঠিত
গত ২৪ ঘণ্টায় বৃহত্তর চট্টগ্রামে করোনায় আরো একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ২০ জন। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম সিভিল সার্জন অফিস থেকে এসব তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১৩ টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮৩৪ জনের। সংক্রমণ শনাক্তের হার ১ শতাংশ। আগের দিন বুধবার এ হার ছিল ০ দশমিক ৬১ শতাংশ।