শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

চকবাজারের ভয়াবহ আগুনে ঘুমন্ত কর্মচারীরা হলেন পোড়া লাশ

মোহাম্মদ খাইরুল আমিন • 16 আগস্ট 2022, 09:30 সকাল • 285 বার পঠিত
চকবাজারের ভয়াবহ আগুনে ঘুমন্ত কর্মচারীরা হলেন পোড়া লাশ

চকবাজারের কামালবাগে দেবিদাস লেনের বরিশাল হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় মাচান থেকে ছয় জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। গত (১৫ আগস্ট) আগুনে পুড়ে তাদের মৃত্যু হয়।

মৃতরা হলেন- ওহাব আলী ওসমান (২৫), বেল্লাল সরদার (৩৫), স্বপন সরকার (১৮), মোতালেব (১৬) ও শরীফ (১৬)। আরেক জনের মরদেহের দাবিদার রাত পর্যন্ত পাওয়া যায়নি।

এদিকে স্থানীয়রা বলছেন, ওই হোটেলটি ২৪ ঘণ্টাই খোলা থাকে। দুই শিফটে কর্মচারীরা ডিউটি করেন। যারা মারা গেছেন তারা রাত্রিকালীন ডিউটি শেষ করে সকালের দিকে হোটেলের মাচানে গিয়ে ঘুমিয়েছিলেন। ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে তারা মারা যান বলে ধারণা করা হচ্ছে।

 এলাকাবাসী  জানান, কিছুদিন আগে হোটেলের গ্যাস লাইনটি কেটে দেওয়া হয়। তারপরে তারা কিভাবে রান্নাবান্না করত এটা নিয়ে সন্দেহ রয়েছে।

ঘটনাস্থলে উদ্ধার কাজে নেতৃত্ব দেওয়া ফায়ার সার্ভিসের কর্মকতা বজলুর রশিদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এ হোটেল থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম বলেন, যারা মারা গেছেন তারা সবাই ওই হোটেলের কর্মচারী। ঘুমন্ত অবস্থায় তারা মারা গেছেন।

তিনি বলেন, হোটেল মালিকের নাম ফখরুল বলে আমরা জানতে পেরেছি। ঘটনার পর থেকে তাকে পাওয়া যাচ্ছেনা।

এদিকে ফায়ার সার্ভিস সদস্যরা জানিয়েছেন, বরিশাল হোটেল থেকে গ্যাসের গোলযোগের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।