শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

চেক রিপাবলিক থেকে বহিষ্কৃত রাশিয়ার ১৮ জন কূটনীতিক

অনলাইন নিউজ পোর্টাল • 18 এপ্রিল 2021, 04:11 দুপুর • 787 বার পঠিত
চেক রিপাবলিক থেকে বহিষ্কৃত রাশিয়ার ১৮ জন কূটনীতিক

চেক রিপাবলিক রাশিয়ান ১৮ জন কূটনীতিককে বহিষ্কার করছে। চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী আন্দ্রে বাবিস জানিয়েছেন, ২০১৪ সালে রাজধানী প্রাগ থেকে ৩৩০ কিমি দক্ষিণ-পশ্চিমে অবস্থিত একটি অস্ত্রাগারে ভয়াবহ একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। এ ঘটনায় রাশিয়ান গোয়েন্দা সংস্থা যুক্ত ছিল এমন সন্দেহ থেকেই এই সিদ্ধান্ত নিয়েছে চেক সরকার।

এই পদক্ষেপগুলো রাশিয়াকে মস্কোর চেক প্রজাতন্ত্রের দূতাবাস বন্ধ করার বিষয়ে বিবেচনা করতে প্ররোচিত করতে পারে। এক কূটনৈতিক সূত্রের বরাতে এ তথ্য দিয়েছে রাশিয়ান নিউজ এজেন্সি ইন্টারফ্যাক্স। চেক প্রধানমন্ত্রী আন্দ্রেজ বাবিজ এক বিবৃতিতে বলেছেন, ভ্রাবেটিস অঞ্চলে একটি গোলাবারুদ ডিপো বিস্ফোরণে রাশিয়ান গোয়েন্দা সংস্থা জিআরইউয়ের কর্মকর্তাদের জড়িত আছে বলে সুস্পষ্ট সন্দেহ রয়েছে।

প্রাগের ৩৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভ্রাবেটিস ডিপোতে গত ২০১৪ সালের অক্টোবরে বেশ কয়েকটি বিস্ফোরণ হয়। এতে একটি বেসরকারি সংস্থার দু'জন কর্মচারী নিহত হয়। কোম্পানিটি একটি রাষ্ট্রীয় সামরিক সংস্থার কাছ থেকে সাইটটি ভাড়া নিয়েছিল।