শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

চীনে ভবন ধসে ৫৩ জনের মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন • 06 মে 2022, 12:26 দুপুর • 238 বার পঠিত
চীনে ভবন ধসে ৫৩ জনের মৃত্যু

চীনের চাংশা নগরীতে একটি বহুতল ভবন ধসে পড়ে গত সপ্তাহে। সেখানে এখনো উদ্ধারকাজ চলছে। দেশটির রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যমের খবরে জানানো হয়েছে, এই ভবন ধসে অন্তত ৫৩ জন প্রাণ হারিয়েছেন। 

গত সপ্তাহে ভবনটি ধসে পড়ার পর সেকানে কয়েকদিন ধরেই উদ্ধারকাজ চলছে। আর আজ শুক্রবার চীনের সিসিটিভি নিহতের সংখ্যা জানায়। 

টেলিভিশনটির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত ২৯ এপ্রিল চীনের হুনান প্রদেশের এই আট তলা ভবনটা ধসে পড়ে। তার পর উদ্ধারকারীরা ধ্বংসস্তুপের মধ্য থেকে জীবিত অবস্থায় ১০ জনকে বের করে আনেন। তাদের মধ্যে একজনকে ধসের ঘটনার ৫ দিন ১১ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। 

স্থানীয় কর্তৃপক্ষ এখনো জানাতে পারেনি কেন ভবনটা ধসে পড়ল। তবে তারা তা তদন্ত করে দেখছে। এই ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। 

চীনে এমন ভবন ধসের ঘটনা নতুন কিছু নয়। বেশ অনেকবার তা ঘটেছে। দুর্বল অবকাঠামো, নিরাপত্তা অব্যবস্থাপনা এবং স্থানীয় কর্মকর্তাদের মধ্যে দুর্নীতির কারণেই এ ধরনের ঘটনা বলে মনে করা হয়ে থাকে।