শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

চীনে বাস দুর্ঘটনায় ২৭ জন নিহত

মোহাম্মদ খাইরুল আমিন • 18 সেপ্টেম্বর 2022, 09:55 রাত • 262 বার পঠিত
চীনে বাস দুর্ঘটনায় ২৭ জন নিহত

চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বাস দুর্ঘটনায় ২৭ জন নিহত হয়েছে। দেশটির পুলিশ এ কথা জানায়।

চলতি বছরে এটি চীনের সবচেয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা।

গইঝু প্রদেশের কিয়ানানের এক মহাসড়কে রোববার এ দুর্ঘটনা ঘটে।

সান্দু কাউন্টির পুলিশ এক বিবৃতিতে বলেছে, রাস্তার পাশে বাসটি উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে। এ সময়ে এতে ৪৭ জন যাত্রী ছিল।

আহত ২০ জনের চিকিৎসা চলছে বলে পুলিশ সূত্রে বলা হয়েছে।