শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

চীনা অ্যাপ নিষিদ্ধের কথা ভাবছে যুক্তরাষ্ট্র

অনলাইন নিউজ পোর্টাল • 07 জুলাই 2020, 11:51 দুপুর • 269 বার পঠিত
চীনা অ্যাপ নিষিদ্ধের কথা ভাবছে যুক্তরাষ্ট্র

জাতীয় নিরাপত্তা ইস্যুতে টিকটকসহ সকল চীনা সোশ্যাল মিডিয়া অ্যাপ নিষিদ্ধ করার বিষয়ে যুক্তরাষ্ট্র ‘অতি অবশ্যই’ ভাবছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। ৬ জুলাই এক সাক্ষাৎকারে এ কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

সাক্ষাৎকারে জাতীয় নিরাপত্তার বিষয়টি উত্থাপন করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়েছিল যে, যুক্তরাষ্ট্র টিকটকসহ চীনা সোশ্যাল মিডিয়া অ্যাপ নিষিদ্ধ করবে কিনা। পম্পেও বলেন, আমি রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পর সামনে যেতে চাই না, তবে এটি এমন কিছু যা আমরা ভেবে দেখছি।

ইতোমধ্যে ভারতে নিষিদ্ধ করা হয়েছে, অস্ট্রেলিয়া জানিয়েছে যে তারাও একই ব্যবস্থা নেওয়ার কথা বিবেচনা করবে।