চীন ও অস্ট্রেলিয়ার মধ্যে বেল্ট অ্যান্ড রোড চুক্তি বাতিল
চীনের সাথে বিতর্কিত বেল্ট অ্যান্ড রোড (বিআরআই) চুক্তি বাতিল করেছে অস্ট্রেলিয়া। দেশটি এখন মনে করছে, ওই চুক্তি তাদের জাতীয় স্বার্থের পরিপন্থী। অস্ট্রেলিয়ার এমন সিদ্ধান্তে ক্যানবেরা এবং বেইজিংয়ের মধ্যে উত্তেজনা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।
বুধবার জারি করা এক সরকারি আদেশে স্কট মরিসন সরকার ভিক্টোরিয়া রাজ্য সরকার এবং চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের মধ্যে স্বাক্ষরিত চুক্তি বাতিল করে দেয়। ২০১৮ সালের ৮ অক্টোবর চুক্তিটি সই হয়েছিল। এছাড়া ২০১৯ সালের ২৩ অক্টোবর উভয় পক্ষের মধ্যে স্বাক্ষরিত একটি কাঠামো চুক্তিও বাতিল করা হয়েছে।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মারিস পেইন বলেছেন, কমনওয়েলথের নতুন বিদেশি ভোটে আইনের অধীনে বিআরআই চুক্তি বাতিল করা হয়েছে। অস্ট্রেলীয় পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি এই চুক্তিকে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র নীতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বা বৈদেশিক সম্পর্কের প্রতি বিরূপ বলে মনে করেন।
২০১৩ সালে শুরু হওয়া বিআরআই চীনের জন্য নতুন রুট তৈরি করতে স্থল ও সামুদ্রিক বাণিজ্য নেটওয়ার্কের মাধ্যমে আফ্রিকা ও ইউরোপের সাথে এশিয়াকে সংযুক্ত করার জন্য শি জিনপিংয়ের বিশাল পরিকল্পনা।