চীন বাংলাদেশকে ৫ লাখ টিকা উপহার দেবে : পররাষ্ট্রমন্ত্রী
অনলাইন নিউজ পোর্টাল
•
22 এপ্রিল 2021, 08:29 রাত
•
253 বার পঠিত
বাংলাদেশকে চীন পাঁচ লাখ টিকা উপহার দেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ বৃহস্পতিবার নিজ বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন তিনি।
টিকা নিয়ে চীনের সঙ্গেও আলোচনা চলছে। চীন আমাদের ৫ লাখ টিকা উপহার দেবে। বাংলাদেশে চীনা শিক্ষার্থী ও চীনের সঙ্গে যারা ব্যবসা করেন, তারা অনেকেই চীনা টিকা নিতে আগ্রহী।
এসময় তিনি রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক ফাইভ উৎপাদন হবে বাংলাদেশে বলেও জানান। তিনি বলেন, মস্কো ও ঢাকা এ বিষয়ে সম্মত হয়েছে। কারণ আমরা সেটা তৃতীয় দেশেও বিক্রি করতে পারব।