শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

চীন বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক আরো দৃঢ় হচ্ছে

অনলাইন নিউজ পোর্টাল • 01 অক্টোবর 2021, 08:18 সকাল • 234 বার পঠিত
চীন বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক আরো দৃঢ় হচ্ছে

আব্দুর রাজ্জাক বলেন, সুদূর অতীতকাল থেকেই আজকের বাংলাদেশ ও প্রাচীন চীনের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক বিদ্যমান ছিল। তবে আধুনিক সময়ে যোগাযোগ ও সম্পর্ক স্থাপিত হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাধ্যমে। তিনি ১৯৫২ ও ১৯৫৭ সালে চীন সফরে গিয়েছিলেন। চীনের প্রধানমন্ত্রী চৌ এন লাইয়ের সাথে মতবিনিময় করেছিলেন যা দুদেশের সম্পর্কের ভিত্তি স্থাপন করেছিল। মন্ত্রী বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য সম্পর্ক দিনদিন বৃদ্ধি পাচ্ছে। চীন এখন বাংলাদেশের আমদানির সবচেয়ে বড় উৎস দেশে পরিণত হয়েছে। তবে বাংলাদেশ ব্যাপক বাণিজ্য ভারসাম্যহীনতায় ভুগছে। এটিকে কমিয়ে আনতে দুদেশকে আরও আন্তরিকতার সাথে কাজ করতে হবে।