শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

চাঁদপুরে ৫২টি সামুদ্রিক কচ্ছপ আটক

মোহাম্মদ খাইরুল আমিন • 14 জুন 2022, 06:44 বিকাল • 224 বার পঠিত
চাঁদপুরে ৫২টি সামুদ্রিক কচ্ছপ আটক

চাঁদপুর কোস্টগার্ডের অভিযানে জেলায় ৯২০ কেজি বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি ও ৫২টি সামুদ্রিক কচ্ছপ আটক করেছে। মঙ্গলবার সকালে হরিণা ফেরিঘাট এলাকা থেকে এই চিংড়ি ও কচ্ছপ জব্দ করা হয়।

কোস্টগার্ড চাঁদপুরের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান জানান, হরিণা ফেরিঘাট এলাকায় ২টি গাড়ি তল্লাশী করে ৯২০ কেজি বিষাক্ত জেলী যুক্ত চিংড়ি ও ৫২টি সামুদ্রিক কচ্ছপ জব্দ করা হয়। পরবর্তীতে আটকৃত জেলি যুক্ত চিংড়ি মাটিতে পুঁতে বিনিষ্ট করা হয় এবং আটককৃত ৫২ টি সামুদ্রিক কচ্ছপ ডাকাতিয়া নদীতে অবমুক্ত করা হয়। এ সময় উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমানসহ কোস্টগার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।