চালু হচ্ছে কোভিড ভ্যাকসিন পাসপোর্ট: পলক
অনলাইন নিউজ পোর্টাল
•
02 জুন 2021, 07:27 সকাল
•
970 বার পঠিত
করোনাভাইরাস ভ্যাকসিন ম্যানেজমেন্ট সিস্টেম সুরক্ষা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে শিগগিরিই কোভিড ভ্যাকসিন পাসপোর্ট চালু হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, আইসিটি বিভাগের প্রোগ্রামাররা কোডিং করে করোনাভাইরাস ভ্যাকসিন ম্যানেজমেন্ট সিস্টেম সুরক্ষা ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করে দেশের শত কোটি টাকা বাঁচিয়েছে। তাদের মাধ্যমেই শিগগিরি চালু হবে কোভিড ভ্যাকসিন পাসপোর্ট।
গতকাল মঙ্গলবার ভার্চুয়াল মাধ্যমে ‘ন্যাশনাল হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২১’ এর উদ্বোধনী অনুষ্ঠানের তিনি এসব কথা বলেন।