ব্যাটারিচালিত ইজিবাইক বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট
অনলাইন নিউজ পোর্টাল
•
15 ডিসেম্বর 2021, 05:49 বিকাল
•
815 বার পঠিত
৪০ লাখ এসিড ব্যাটারিচালিত ইজিবাইক বন্ধের নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এ ধরনের গাড়ি আমদানি, ক্রয় ও বিক্রয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন উচ্চ আদালত। বুধবার বিচারপতি মামনুন রহমানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আতিক তৌহিদুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।
আইনজীবী আতিক তৌহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ব্যাটারিচালিত ইজিবাইকগুলোতে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে ব্যাটারি চার্জ দেওয়া হয়। এই ইজিবাইকগুলো পরিবেশের জন্য ক্ষতিকর। মানবদেহের জন্য ক্ষতিকর। এগুলো রুট পারমিট ছাড়াই রাস্তায় চলাচল করছে। এই থ্রি হুইলারের বিদ্যুৎ খাত থেকে সরকার কোনো রাজস্ব পাচ্ছে না। এ কারণে সারাদেশে চলা অবৈধ প্রায় ৪০ লাখ ব্যাটারিচালিত ইজিবাইক বন্ধের নির্দেশনা চেয়ে আমরা হাইকোর্টে রিট করি।