শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বরগুনায় ট্রলির ধাক্কায় অটোরিকশাযাত্রী ১জন নিহত

অনলাইন নিউজ পোর্টাল • 13 এপ্রিল 2021, 09:01 সকাল • 254 বার পঠিত
বরগুনায় ট্রলির ধাক্কায় অটোরিকশাযাত্রী ১জন নিহত

বরগুনার বেতাগী উপজেলায় ট্রলির ধাক্কায়  অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত দুজন।

নিহতের নাম গোলভানু (৫০)। তিনি বাকেরগঞ্জ উপজেলার মহেশপুর এলাকার মোকলেস তালুকদারের স্ত্রী। তিনি ব্র্যাককর্মী ছিলেন।
  গোলভানু মেয়ের শশুড়বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথে এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় আহত হন দুজন। আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে   আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ট্রলিচালক দুর্ঘটনার পরই পালিয়ে যায়।
  ঘটনাস্থলে গিয়ে তাজ পরিবহন নামে একটি ট্রলি পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। মরদেহ ধানায় পাঠানো হয়েছে।

বেতাগী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

তবে নিহত বৃদ্ধার পরিবার কোনো ধরনের মামলা করতে রাজি হচ্ছে না।তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।