শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

বৈরুতে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৫৭ জন

অনলাইন নিউজ পোর্টাল • 07 আগস্ট 2020, 11:03 দুপুর • 130 বার পঠিত
বৈরুতে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৫৭ জন

লেবাননের রাজধানী বৈরুতে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৫৭ জনে দাঁড়িয়েছে। ওই ঘটনায় প্রায় ৫ হাজার মানুষ আহত হয়েছেন। এছাড়া এখনো নিখোঁজ রয়েছে আরো অনেকে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেন।

গত মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে লেবাননের রাজধানী বৈরুত বন্দরের একটি বিস্ফোরক দ্রব্যের গুদামে ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিলো যে ভূমিকম্পের মতো কেঁপে ওঠে গোটা শহর।

ওই বিষ্ফোরণে বৈরুত বন্দরের একাংশ বিলুপ্ত হয়ে গেছে। ধ্বংসস্তুপে পরিণত হয়েছে নগরীর কেন্দ্রস্থলের বিশাল ব্যাসার্ধের এলাকা। এ ঘটনায় মৃতের সংখ্যা শেষ পর্যন্ত আরো অনেক বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।