বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন: ৫ জন দগ্ধ
অনলাইন নিউজ পোর্টাল
•
02 নভেম্বর 2021, 07:22 বিকাল
•
290 বার পঠিত
গাজীপুর পল্লীবিদ্যুৎ সমিতির আওতাধীন কড্ডা এলাকায় ৩৩ কেভি লাইন পরীক্ষা করার সময় শর্টসার্কিট থেকে আগুনের ফুলকি লেগে পাঁচজন দগ্ধ হয়েছেন।
তাদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন, গ্রিড-১ এর লাইনম্যান মো. মামুন, লাইন টেকনেশিয়ান মাহবুবুর রহমান, লেবেল-১ এর লাইনম্যান হযরত আলী, লাইন টেকনেশিয়ান মো. ফারুক হোসেন ও লাইন লেবার নাজমুল হোসেন।