শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বজ্রবৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা

অনলাইন নিউজ পোর্টাল • 12 জুন 2021, 09:51 সকাল • 652 বার পঠিত
বজ্রবৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা

দেশজুড়ে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিস্তার লাভ করেছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং কাছাকাছি উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
শনিবার সকালে আবহাওয়া অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

আবহাওয়া অফিস জানায়, দেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া আজ রাজশাহী, খুলনা, বরিশাল ও, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।