শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

বিশ্বজুড়ে করোনায় বাড়ছে দৈনিক সংক্রমণ ও মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন • 06 আগস্ট 2022, 10:22 দুপুর • 647 বার পঠিত
বিশ্বজুড়ে করোনায় বাড়ছে দৈনিক সংক্রমণ ও মৃত্যু

বিশ্বজুড়ে করোনায় বাড়ছে দৈনিক সংক্রমণ ও মৃত্যু।  গত শুক্রবার করোনায় সারাবিশ্বে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৯৭ হাজার ৩ জন এবং মৃত্যু হয়েছে ১ হাজার ৯৪৪ জনের।
এছাড়া এদিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৯ লাখ ৩৭ হাজার ২৩৬ জন।

 মৃত্যু ও সুস্থতার হালনাগাদ সংখ্যা প্রকাশকারী ওয়েবসাইট করোনাভাইরাস ওয়ার্ল্ডোমিটার্স জানিয়েছে এসব তথ্য।

শুক্রবার দৈনিক সংক্রমণের হিসেবে বিশ্বে শীর্ষে ছিল জাপান; আর এ দিন কোভিডজনিত অসুস্থতায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে।

ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, জাপানে শুক্রবার করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ২ লাখ ৫৩ হাজার ৩৯২ জন এবং এ রোগে মারা গেছেন ১৮৩ জন। অন্যদিকে যুক্তরাষ্ট্রে এ দিন কোভিডজনিত অসুস্থতায় মৃত্যু হয়েছে ৪০০ জনের এবং করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৮৯ হাজার ২৪০ জন।