রবিবার, ০১ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতের সংখ্যা ছাড়াল ৫১ লাখ ৪৬ হাজার

অনলাইন নিউজ পোর্টাল • 19 নভেম্বর 2021, 09:40 সকাল • 352 বার পঠিত
বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতের সংখ্যা ছাড়াল ৫১ লাখ ৪৬ হাজার

 সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭ হাজার ৫৭০ জন। এতে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫১ লাখ ৪৬ হাজার ১৬৬ জনে। আবার ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৯৬ হাজার ৭১৫ জন। তাদের নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ কোটি ৬৩ লাখ ৪ হাজার ৬৮৯ জনে।

এদিকে গত ২৪ ঘন্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৮ হাজার ১০৪ জন এবং মারা গেছেন ১ হাজার ১২১ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৮৩ লাখ ৯৭ হাজার ৪১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭ লাখ ৮৯ হাজার ১২৯ জন মারা গেছেন।
 
আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৩ কোটি ৪৪ লাখ ৮৫ হাজার ৫১৭ জন এবং মারা গেছেন ৪ লাখ ৬৪ হাজার ৭১৫ জন।