বিশ্বের শ্রেষ্ঠ প্রশাসকদের মধ্যে বঙ্গবন্ধু ছিলেন অন্যতম
অনলাইন নিউজ পোর্টাল
•
02 নভেম্বর 2021, 07:17 বিকাল
•
283 বার পঠিত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেবল ক্যারিশম্যাটিক নেতাই ছিলেন না, তিনি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ প্রশাসকও ছিলেন।
মঙ্গলবার রাজধানীর একটি হোটেল মিলনায়তনে জয়তী প্রকাশিত এবং তাকী জোবায়ের রচিত ‘বঙ্গবন্ধু: বাংলাদেশ উন্নয়ন ভাবনা’ শীর্ষক গবেষণাগ্রন্থের মোড়ক উম্মোচন ও প্রকাশনা উৎসবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন একথা বলেন।
মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু স্বল্প সময়ের মধ্যে পৃথিবীর অন্যতম সেরা সংবিধান প্রণয়ন করেন। শিক্ষা ও স্বাস্থ্যের পাশাপাশি গবেষণা, এমনকি প্রযুক্তিগত সক্ষমতা অর্জনের জন্যও উদ্যোগ নিয়েছিলেন।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শুধু দেশ স্বাধীনই করেননি, দেশ কীভাবে চললে উন্নত ও মর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে তার পরিপূর্ণ দিকনির্দেশনাও দিয়ে গেছেন। বঙ্গবন্ধু জীবিত থাকলে বাংলাদেশ অনেক আগেই উন্নত হতো।