শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

বিশ্বের ১৩ দেশের রাষ্ট্র পরিচালনায় নেই কোনো নারী

অনলাইন নিউজ পোর্টাল • 12 সেপ্টেম্বর 2021, 04:31 দুপুর • 280 বার পঠিত
বিশ্বের ১৩ দেশের রাষ্ট্র পরিচালনায় নেই কোনো নারী

আফগানিস্তানে বর্তমান ক্ষমতাসীন দোল তালেবানের মন্ত্রী সভায় নারী সদস্য না রাখায় অনেক দেশ সমালোচনা করছে। শুধু কি আফগানিস্তান এমন? পৃথিবীতে আরও ১২টি দেশ আছে যে দেশগুলোর সরকারে কোনো নারী সদস্য নেই।

তালেবানের নতুন গঠিত আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে বিশ্বের ১৩তম সরকার, যার মন্ত্রিসভায় কোনো নারী নেই।

বিশ্বের দেশগুলোর জাতীয় পার্লামেন্টসমূহের আন্তর্জাতিক সংস্থা ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) তথ্য অনুসারে, অন্য ১২টি দেশ হচ্ছে আজারবাইজান, আর্মেনিয়া, ব্রুনাই, উত্তর কোরিয়া, পাপুয়া নিউগিনি, সেইন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনজ, সৌদি আরব, থাইল্যান্ড, টুভালু, ভানুয়াতু, ভিয়েতনাম ও ইয়েমেন।

আইপিইউর তথ্য অনুসারে, তালেবানের নিয়ন্ত্রনের আগে পূর্ববর্তী আশরাফ গনির আফগান সরকারের মন্ত্রিসভায় নারীর অবস্থান ছিলো ছয় দশমিক পাঁচ ভাগ। গনি মন্ত্রিসভার প্রায় ৩০ জন মন্ত্রীর মধ্যে তিনজন ছিলেন নারী।