শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে একদিনে আরো ৩ হাজার ৯৮৮ জনের মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল • 13 ডিসেম্বর 2021, 09:42 সকাল • 360 বার পঠিত
বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে একদিনে আরো ৩ হাজার ৯৮৮ জনের মৃত্যু

বিশ্বে এখন পর্যন্ত প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৭ কোটি ৪ লাখ ২৬ হাজার ২২৬ জন। এদের মধ্যে মারা গেছেন ৫৩ লাখ ২১ হাজার ৮৬৪ জন। এছাড়া করোনায় আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সেরে উঠেছেন ২৪ কোটি ৩০ লাখ ৯৭ হাজার ৮৫১ জন।

এদিকে বিশ্বে গত ২৪ ঘণ্টায় মহামারি এ ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩ হাজার ৯৮৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সংক্রমিত হয়েছেন ৪ লাখ ৩২ হাজার ২২৮ জন। আর সেরে উঠেছেন ৩ লাখ ৫৪ হাজার ৯৩৭ জন। এর আগের দিন ৫ হাজার ৪২৫ জনের মৃত্যু ও সংক্রমিত হয়েছেন ৫ লাখ ২ হাজার ৩৮৯ জন।

করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর হালনাগাদ তথ্য দেওয়া আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে সোমবার সকালের দিকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, করোনায় গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে যুক্তরাজ্যে। দেশটিতে একদিনে ৪৮ হাজার ৮৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাশিয়ায়, সেখানে ১ হাজার ১৩২ জন মারা গেছেন।

চীনের উহান প্রদেশের হুবেই শহরে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। এর কয়েক মাস পর ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়ে। গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে।