বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ১,২১০ মৃত্যু
মোহাম্মদ খাইরুল আমিন
•
21 আগস্ট 2022, 10:02 দুপুর
•
611 বার পঠিত
বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরো এক হাজার ২১০ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে প্রায় ৭০০। এতে বিশ্বে মৃতের সংখ্যা ৬৪ লাখ ৭০ হাজার ৭১৭ জনে পৌঁছেছে।
এদিকে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ২৭ হাজার ১৬৯ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে লক্ষাধিক। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ কোটি ২ লাখ ২৭ হাজার ৬৭৩ জনে।
করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে রোববার সকালের দিকে এসব তথ্য পাওয়া গেছে।