শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় ৫৩৩ জনের মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন • 30 অক্টোবর 2022, 09:35 সকাল • 304 বার পঠিত
বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় ৫৩৩ জনের মৃত্যু

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৩৩ জন। এ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬৫ লাখ ৯৩ হাজার ১৯৩ জনে।

একই সময়ে করোনায় সংক্রমিত হয়েছেন ২ লাখ ২১ হাজার ৪১৬ জন। এ পর্যন্ত রোগী শনাক্ত হয়েছেন ৬৩ কোটি ৫২ লাখ ৫৩ হাজার ২৪১ জন।

করোনাভাইরাসের শুরু থেকেই আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে রোববার সকালের দিকে এ তথ্য জানা গেছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে রাশিয়ায়। এছাড়া দৈনিক সংক্রমণে শীর্ষে রয়েছে জাপান। প্রাণহানির এ তালিকায় এরপরেই রয়েছে ইতালি, তাইওয়ান, যুক্তরাষ্ট্র, ফিলিপাইনের মতো দেশগুলো।