বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় ২ হাজার ৬২২ জনের মৃত্যু
মোহাম্মদ খাইরুল আমিন
•
29 মার্চ 2022, 09:16 সকাল
•
405 বার পঠিত
সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আড়াই হাজারের বেশি মানুষ। তবে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে ৯ লাখের নিচে।
আজ মঙ্গলবার (২৯ মার্চ) সকালে করোনা ভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৬২২ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় তিনশো। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬১ লাখ ৫১ হাজার ৩ জনে।
একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৮৯ হাজার ৯৮১ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় এক লাখ। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ কোটি ২৮ লাখ ১১ হাজার ৯৪৬ জনে।