বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরো ৭৫৬ জনের মৃত্য
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৭৫৬ জনের মৃত্যু। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা প্রায় দুইশ বেড়েছে। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৬৬ লাখ ১৭ হাজার ৮১৬ জনে পৌঁছেছে।
নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১৭ হাজার ১৮৬ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা দেড় লাখেরও বেশি বেড়েছে। শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ৬৪ কোটি ৯ লাখ ২২ হাজার ৩১০ জনে দাঁড়িয়েছে।
মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে বুধবার সকালের দিকে এসব তথ্য পাওয়া গেছে।
ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে জাপানে। এ সময়ে দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ২ হাজার ৮২৯ জন এবং মারা গেছেন ৮৮ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এ দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৩৩ লাখ ১৯ হাজার ৯৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৪৭ হাজার ৭১৫ জন মারা গেছেন।