শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

বিশ্বে গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫ লক্ষাধিক, মৃত্যু ১২ শ’র ওপর

বিশ্বজুড়ে করোনাভাইরাস • 11 জুন 2022, 08:44 সকাল • 250 বার পঠিত
বিশ্বে গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫ লক্ষাধিক, মৃত্যু ১২ শ’র ওপর

বিশ্বজুড়ে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ২৯ হাজার ৭৭৫ জন এবং করোনাভাইরাসে অসুস্থতায় মৃত্যু হয়েছে ১ হাজার ২৭২ জনের।

এদিন বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৪ হাজার ৪৭৬ জন।
করোনা মহামারি শুরুর পর থেকে এ রোগে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ সংখ্যা প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স সূত্রে শনিবার এসব তথ্য জানা গেছে।

শুক্রবার দৈনিক সংক্রমণের হিসেবে বিশ্বে শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র, আর এদিন কোভিডজনিত অসুস্থতায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে তাইওয়ানে।

ওয়ার্ল্ডোমিটার্সের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে শুক্রবার করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৯৩ হাজার ৮৬২ জন এবং কোভিডজনিত অসুস্থতায় মৃত্যু হয়েছে ২০৫ জনের। একই সময়ে তাইওয়ানে কোভিডজনিত অসুস্থতায় মারা গেছেন ২১৩ জন এবং করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৬৮ হাজার ৩৪৭ জন।