রবিবার, ০১ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

বিশ্বব্যাপী ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মারা গেছেন ১০ হাজার ১৬০ জন

অনলাইন নিউজ পোর্টাল • 16 সেপ্টেম্বর 2021, 09:13 সকাল • 297 বার পঠিত
বিশ্বব্যাপী ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মারা গেছেন ১০ হাজার ১৬০ জন

গত ২৪ ঘণ্টায় বিশ্বে মহামারি এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ হাজার ১৬০ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় ১৪০০। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৬ লাখ ৭২ হাজার ৩৪৬ জনে।

একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৫৯ হাজার ৯৯১ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা প্রায় ৫২ হাজার। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ২২ কোটি ৭২ লাখ ১৯ হাজার ৫২০ জনে দাঁড়িয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এসব তথ্য পাওয়া গেছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি সংস্থাটি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে।