শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

বিশ্ববাসীকে করোনার ভ্যাকসিনের প্রতি উৎসাহিত করতে কনসার্টের আয়োজন

অনলাইন নিউজ পোর্টাল • 29 এপ্রিল 2021, 11:14 দুপুর • 176 বার পঠিত
বিশ্ববাসীকে করোনার ভ্যাকসিনের প্রতি উৎসাহিত করতে কনসার্টের আয়োজন

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে করোনাভাইরাসের ভ্যাকসিন নিতে বিশ্ববাসীকে উৎসাহিত করতে একটি কনসার্টের আয়োজন করা হয়েছে। আগামী ৮ মে অনুষ্ঠিতব্য ওই কনসার্টে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে যোগ দেবেন ফার্স্ট লেডি ডক্টর জিল বাইডেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, প্রিন্স হ্যারি এবং মেগান মার্কেলসহ জনপ্রিয় আরো অনেক সেলিব্রেটি।

‘গ্লোবাল সিটিজেনস ভ্যাক্স লাইভ: দ্য কনসার্ট টু রিইউনাইট দ্য ওয়ার্ল্ড’ শীর্ষক কনসার্টটির লক্ষ্য হলো- ‘বিশ্বব্যাপী ভ্যাকসিনের প্রতি আত্মবিশ্বাসকে অনুপ্রাণিত করা এবং কোভিড-১৯ ভ্যাকসিন সবাইকে পেতে সহায়তা করা’।

হোয়াইট হাউসের ‘আমরা এটি করতে পারি’ উদ্যোগের সঙ্গে গ্লোবাল সিটিজেনের অংশীদারিত্বে কনসার্টটি আয়োজিত হচ্ছে। সেখানে রাজনীতিবিদ ও তারকাদের উপস্থিতির উদ্দেশ্যে হচ্ছে মাস্ক পরা এবং সামাজিক দূরত্বের মতো মৌলিক প্রতিরোধ ব্যবস্থা জোরদার করার পাশাপাশি করোনা ভ্যাকসিনগুলোর ওপরে জনসাধারণের আস্থা বাড়ানো।

আয়োজিত এ কনসার্টে বিশ্বব্যাপী স্বাস্থ্যকর্মীদের টিকা দেয়ার জন্য গ্লোবাল সিটিজেন দাতা এবং বাণিজ্য সংস্থাগুলোকে ‘টিকার জন্য অর্থ’ দেয়ার আহ্বান করা হবে। কনসার্টটি বিশ্ব নেতাদের এবং সরকারকে ‘২০২১ সালের মধ্যে বিশ্বের সবচেয়ে দরিদ্রতম দেশগুলোতে দুইশ কোটি কোভিড-১৯ ভ্যাকসিন ডোজ, পরীক্ষা এবং চিকিৎসা দেয়ার জন্য ২ হাজার ২১০ কোটি ডলার দেয়ার প্রতিশ্রুতি দিতে আহ্বান জানানো হবে। এছাড়া ভ্যাকসিন সাম্যতার জন্য একটি বিশ্বের প্রতি গুরুত্বপূর্ণ বার্তা দেবেন।

বাইডেন, হ্যারিসের পাশাপাশি টিকা নিয়ে মানুষকে উৎসাহিত করতে সেখানে উপস্থিত থাকবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাখোঁ, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী প্লেনকোভিচ।