শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

বিশ্ব জয় করেছে তুরস্কের ড্রোন

অনলাইন নিউজ পোর্টাল • 22 এপ্রিল 2021, 09:57 সকাল • 226 বার পঠিত
বিশ্ব জয় করেছে তুরস্কের ড্রোন

বিশ্বের সাথে তাল মিলিয়ে তুরস্কের সশস্ত্র ড্রোনের প্রশংসা করেছে স্পেনও। সম্প্রতি স্পেনের একটি গণ-মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের ড্রোন যুদ্ধের গতি-প্রকৃতি বদলে দিতে পারে। বর্তমানে বিশ্বের বিভিন্ন সঙ্ঘাতে তুরস্কের ড্রোনগুলো ব্যাপক ভূমিকা রাখায় এ মন্তব্য করা হয়।

একটি স্প্যানিস গণমাধ্যমের একটি নতুন রিপোর্টে বলা হয়েছে, ‘তুরস্কের ড্রোনগুলো বিশ্ব জয় করেছে।’ স্প্যানিস সংবাদপত্র এল পেরিওডিকো তাদের প্রতিবেদনে তুর্কি ড্রোনের প্রশংসা করে এ প্রতিবেদন প্রকাশ করে।

এ প্রতিবেদনের লেখক বলেছেন, তুরস্কের জঙ্গি ড্রোনগুলো আসাদ বাহিনীর আক্রমণকে মাত্র কয়েক দিনের মধ্যে প্রতিহত করেছে। এ প্রতিবেদনে আরো বলা হয়েছে, তুরস্কের ড্রোনগুলো লিবিয়ার যুদ্ধবাজ নেতা খলিফা হাফতারকে বাধ্য করেছে যুদ্ধ-বিরতি চুক্তিতে সই করতে। এর মাধ্যমে যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে সঙ্ঘাত থেমে যায়।

 

কয়েক ডজন রাশিয়ান বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে এ ড্রোনের মাধ্যমে। এছাড়াও বিপুল সংখ্যক ট্যাংক ও কামান ধ্বংস করে এ ড্রোনগুলো। তুরস্কে সাফল্যের পিছনে এ ড্রোনগুলোই ছিল গোপন অস্ত্র। এ ড্রোনগুলো যুদ্ধের প্রধান অস্ত্র হিসেবে প্রমাণিত হয়েছে। এ যুদ্ধগুলোতে ড্রোনের চাতুর্যপূর্ণ ব্যবহার হয়েছে বলেও বর্ণানা করা হয়েছে এ নিবন্ধে।

নাভার্রা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মিচেল টানছুম বলেন, ‘তুরস্কের এ ড্রোনব্যবস্থা খুবই কার্যকর কারণ তারা নিখুঁত ভাবে আঘাত হানতে পারে এমন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা (গাইডেড প্রজেক্টাইল) ব্যবহার করে। এছাড়া এ ড্রোনগুলোতে ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থাও সংযুক্ত করা হয়েছে।

এ রিপোর্টে এ কথাও বলা হয় যে কিভাবে তুরস্কের বায়রাকতার টিবি-২ ড্রোন কারাবাখ যুদ্ধে আজারবাইজানকে ব্যাপক সাফল্য এনে দিয়েছিল।