শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বগুড়ায় বুধবার পর্যন্ত বৃষ্টি হতে পারে

মোহাম্মদ খাইরুল আমিন • 25 অক্টোবর 2022, 09:41 সকাল • 350 বার পঠিত
বগুড়ায় বুধবার পর্যন্ত বৃষ্টি হতে পারে

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বগুড়ায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। একইসঙ্গে বইছে ঝড়ো হাওয়া। বুধবার পর্যন্ত এ জেলায় বৃষ্টি হতে পারে।

গত সোমবার দিবাগত রাত দেড়টা পর্যন্ত বগুড়ায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এর আগে, এদিন ভোর থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল। পরে বেলা ১১টার পর থেকে আকাশ থেকে বৃষ্টি ঝরা শুরু করে। এদিন বেলা গড়িয়ে দুপুর হলেও সূর্যের দেখা মেলেনি। দিনে জনজীবনে তেমন কোনো প্রভাব ফেলেনি বৃষ্টি। তবে সন্ধ্যায় কিছুটা বেড়েছে বৃষ্টির গতি। ঘণ্টাখানেক পর আবারো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এ সময় জেলার বিভিন্ন বন্দর এলাকা জনমানবশূন্য হতে শুরু করে।

আবহাওয়া অধিদফতরের বগুড়া কার্যালয়ের উচ্চ পর্যবেক্ষক সৈয়দ গোলাম কিবরিয়া বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বগুড়ায় সোমবার সকাল থেকে গুঁড়িবৃষ্টি শুরু হয়ে একটানা চলছে। এভাবে বৃষ্টিপাত হতে পারে বুধবার পর্যন্ত।